এক জামাতে নামাজ
মসজিদুল হারামে এক জামাতে নামাজের ১০০ বছর
মক্কার পবিত্র মসজিদুল হারামে একজন ইমামের নেতৃত্বে এক জামাতে নামাজ আদায়ের প্রচলনের ১০০ বছর পূর্ণ হয়েছে। ১৯২৬ সালের ২৭ অক্টোবর তৎকালীন সৌদি শাসক বাদশাহ আবদুল আজিজের উদ্যোগে পৃথক জামাতে নামাজ আদায়ের দীর্ঘদিনের প্রথা বন্ধ করে মুসল্লিদের একই ইমামের পেছনে নামাজ পড়ার ব্যবস্থা চালু করা হয়। এরপর থেকে মসজিদুল হারামে একই ওয়াক্তে এক জামাতে নামাজ আদায়ের ঐতিহ্য অব্যাহত রয়েছে।